শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি

কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছেন অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসুল্লী: রাজবাড়ী ইস্তেমা শেষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

মহান আল্লাহর দরবারে দু’হাত তুলে আখেরী মোনাজাতে মুসলিম জাহানের সুখ, শান্তি, সমৃদ্ধি, আল্লাহর রহমত, দেশ ও দশের মঙ্গল ও মাগফেরাত কামনার মধ্য দিয়ে শেষ হলো ৩দিন ব্যাপী রাজবাড়ী জেলা ইজতেমা ।

১লা ফেব্রুয়ারি শুরু হয়ে ৩রা ফেব্রুয়ারী সকাল ১১টা ১৭মিনিটে শুরু হওয়া আখেরী মোনাজাত শেষ হয় বেলা সাড়ে ১১টা ৩২মিনিটে। আখেরী মোনাজাত পরিচালনা করেন ফরিদপুর জেলার চর কমলাপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হাবিবুর রহমান। আখেরী মোনাজাতে মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছেন অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসুল্লী।

আখেরী মোনাজাতে অংশ নিতে শনিবার সকাল থেকেই রাজবাড়ী জেলা সদরের আলীপুর ইউনিয়নে যুব উন্নয়ন অধিদপ্তর ভবনের পূর্ব পাশ্বের বিশাল আকারের ২২ একর ময়দানে লাখো মুসুল্লীর ঢল নামে। ময়দানে যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ দেখা যায়।

আখেরী মোনাজাতে রাজবাড়ী জেলা ও পাশ্ববর্তী জেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন পর্যায়ের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, বিচারক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, চিকিৎসক, মুক্তিযোদ্ধা, আইনজীবী, ব্যবসায়ী, সাংবাদিক ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীর পেশার হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নেয়।

জেলা ইজতেমার ময়দান ও আশপাশের এলাকাজুড়ে লাগানো মাইকের মাধ্যমে সেই ধ্বনি ছড়িয়ে পড়ে সব জায়গায়। সকল বয়সের মানুষ মোনাজাতে অংশ নিতে ইজতেমা এলাকায় পৌঁছান। আখেরী মোনাজাত শেষে মুসুল্লীরা আবার নিজ নিজ গৌন্তব্য রওনা দিয়েছেন।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ