শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

রাজধানীর কাফরুলে ৯০ পেট্রলবোমাসহ গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর কাফরুলের ইব্রাহীমপুরের স্বাধীনতা চত্বর এলাকা থেকে ৯০টি পেট্রলবোমাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে কাফরুল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। রোববার এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন তরিকুল (৪০), নিয়ম কুমার (৩৮) ও মহিদুল (৩৬)।

বার্তায় জানানো হয়, গ্রেপ্তারদের বিরুদ্ধে কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজই রোববার তাদের আদালতে তোলা হবে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ