শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি

চট্রগ্রামে ডিবি পরিচয়ে ছাত্র আন্দোলন নেতাকে গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ, চট্রগ্রাম প্রতিনিধি: চট্রগ্রামে ডিবি পরিচয়ে সাদা পোশাকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের এক নেতাকে গ্রেফতারের খবর পাওয়া গেছে।

গ্রেফতারকৃত ছাত্রনেতার নাম শহিদুল ইসলাম নূরী। তিনি ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম উত্তরজেলার সাংগঠনিক থানা দাতমারা ইউনিয়ন সহ-সভাপতি।

শহিদুল ইসলামের পিতা মো. আবু তাহের বলেন, আজ দুপুরে তিনজন সাদা পোশাকধারী ডিবি গিয়ে মারধর করে তাকে তুলে নিয়ে যায়।  গ্রেফতারের কারন জানতে চাইলে কিছু বলেন নি তারা।

এ ব্যাপারে জানতে চাইলে দাতমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আবুল কালাম জানান, তার ব্যাপারে শিবির সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়ার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের পর তাতক্ষণিক এক বিবৃতে নিন্দাজ্ঞাপন ও মুক্তি দাবি করেছেন ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম উত্তরজেলা সহ-সভাপতি এমদাদুল্লাহ চৌধুরী।

বিবৃতিতে তিনি বলেন, তার মুক্তির ব্যাপারে আমরা দলীয়ভাবে ততপরতা চালাচ্ছি। আশা করি প্রশাসনের ভ্রান্তি নিরসন হলে তাকে মুক্তি দেয়া হবে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ