শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি

হবিগঞ্জে ৬০ লাখ টাকার ইয়াবা জব্দ, একই পরিবারের ৫ সদস্য আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৬০ লক্ষ টাকা বাজারমুল্যের প্রায় ২০ হাজার পিস ইয়াবাসহ একই পরিবারের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।

রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মুন্সী টাওয়ার এলাকা থেকে তাদের আটক করা হয়। হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা এ খবর নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন– সিলেটের কোতোয়ালী থানার গোয়াইপাড়া এলাকার মৃত ছন্দু মিয়ার ছেলে আবুল কালাম (৪৮), তার স্ত্রী মোছা. ফাতেমা (৩৮), মেয়ে রহিমা কালাম রুহী (২১), ছেলে ইমন আহমেদ (২৩) ও তার স্ত্রী শামীমা আক্তার শাম্মী।

পুলিশের দাবি, তাদের কাছ থেকে জব্দ করা ইয়াবার বাজারমূল্য ৬০ লাখ টাকা।

রবিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বিধান ত্রিপুরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে তাদের আটক করা হয়।

তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। পুলিশ গাড়ি তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা পায়।

আটককৃতরা ইয়াবার ব্যাপারে কিছু জানে না দাবি করেছে জানিয়ে পুলিশ সুপার বলেন, তাদের দাবির সঙ্গে কথাবার্তার কোনো মিল নেই।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ