শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি

ইহকাল ও পরকালীন মুক্তির একমাত্র পথ কুরআন: আফফান মনসুরপুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আউলাদে রাসুল, সায়্যিদ মুফতি আফ্ফান মনসুরপুরী বলেন, ইহকাল ও পরকালীন মুক্তির একমাত্র পথ হচ্ছে কুরআনের আইন মেনে চলা এবং রাসুল সা. আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনা করা।

সমাজে রাসুল সা. আদর্শ বাস্তবায়ন ছাড়া শান্তি ফিরে আসতে পারে না। তিনি ইসলামের আদর্শ বাস্তবায়নে সকল মুসলমানকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।

মুফতি আফ্ফান মনসুরপুরী ৪ ফেব্রুয়ারি, রোববার বিকেলে মাদরাসা সংলগ্ন মাঠে সিলেট সদর উপজেলার জালাবাদ থানাধিন টুকেরবাজার ইউনিয়নের সাহেবেরগাঁও (তেমুখী)’র হযরত আবু বকর সিদ্দীক রা. ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মাওলানা শরীফ উদ্দিন, মাওলানা আব্দুল হান্নান গনেশপুরী ও লন্ডন প্রবাসী মাওলানা তরিক উল্লাহর পৃথক পৃথক সভাপতিত্বে এবং মাওলানা মিছবাহ উদ্দিনের পরিচালনায় ইসলামী সম্মেলনে আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে বয়ান পেশ করবেন ধনকান্দি মাদরাসার মুহতামিম মাওলানা মুশতাক আহমদ খান, মাওলানা আফজাল হুসেন রব্বানী- ঢাকা, মাওলানা রেজাউর রহমান- ঢাকা, বলদী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুমিন, দারুল আজহার ক্যাডেট মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মঞ্জুরে মৌলা প্রমুখ।

এছাড়াও মাদরাসার মুহতামিম হাফিজ আশিকুর রহমান সহ স্থানীয় উলামায়ে কেরাম বয়ান পেশ করবেন।

হাফিজ জুনায়েদ আহমদের মোনাজাতের মাধ্যমে সম্মেলন সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ