সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

চালের দাম ৪০ টাকার নিচে নামিয়ে আনার বিপক্ষে বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

প্রতি কেজি মোটা চালের দাম ৪০ টাকার নিচে নামিয়ে আনা ঠিক হবে না। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চা প্রদর্শনী-২০১৮ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলে তারা ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলবে। আর কৃষক যদি ধান চাষে আগ্রহ হারায় তাহলে আমরা সমস্যায় পড়বো। এখনও আমরা খাদ্য উদ্বৃত্তের দেশ হিসেবেই থাকব। কারণ বন্যার পরও এ বছর যে ফসল আসবে তাতে আমরা খাদ্য উদ্বৃত্তের দেশ হিসেবেই থাকব।’
সরকারের হিসাব অনুযায়ী মোটা চালের কেজি প্রতি বিক্রয়মূল্য ৪৩-৪৫ টাকা বলেও জানান বাণিজ্যমন্ত্রী। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমার ব্যক্তিগত মতামত ৪০ টাকার নিচে কখনও চালের দাম আসবে না। এটা বাস্তবসম্মত হবে না।’
এ সময় বাণিজ্য সচিব শুভাশীষ বসুসহ বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।