শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ফরিদপুরে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন।

আজ (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, খুলনা থেকে গাজীপুরগামী ইমা পরিবহনের যাত্রীবাহী একটি বাস মালিগ্রাম থেকে ভাঙ্গাগামী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক ও তিন যাত্রীসহ পাঁচজন নিহত হয়।

এদের মধ্যে প্রাথমিকভাবে দু'জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- চালক মালিগ্রামের সেকেন শেখের ছেলে আবুল শেখ (৩৫), ভাঙ্গা পৌর সভার চৌধুরীকান্দা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী খালেদা বেগম (২৫)।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ