শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

মাদারীপুরে কৃষক নিঁখোজ; একদিন পর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদারীপুরে নিখোঁজের একদিন পর এক কৃষকের লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। নিহত কৃষকের নাম রাজ্জাক হওলাদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর থেকে সদর উপজেলার মস্তফাপুর এলাকা থেকে কৃষক রাজ্জাক হাওলাদার নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি।

পরে মঙ্গলবার সন্ধ্যায় মস্তফাপুর ইউনিয়নের জইয়ার গ্রামের একটি পুকুর পাড়ে রাজ্জাকের ব্যবহৃত স্যান্ডেল পাওয়া যায়। পরে স্থানীয়রা পুকুরে খোঁজ করলে ইটবাঁধা অবস্থায় রাজ্জাকের মৃতদেহ পাওয়া যায়।

খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠান। রাজ্জাক হাওলাদার (৩৮) মস্তফাপুর এলাকার এরাজউদ্দিন হাওলাদারের ছেলে।

মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান জানান, এই ঘটনার পর থেকে উত্তেজনা বিরাজ করছে। এই কারণে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে যদি ওই পরিবার আইনগত কোনো ব্যবস্থা নিতে চায়, তাহলে মামলা নেয়া হবে এবং ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ