শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

মোরেলগঞ্জে দুই মাদরাসা শিক্ষককে ৫০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাগেরহাট: বাগেরহাটরে মোরেলগঞ্জ কেন্দ্রে দাখিল পরীক্ষা চলাকালে অনিয়মের জন্য দু’জন মাদরাসা শিক্ষককে কেন্দ্র থেকে বহিষ্কার ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দাখিল পরীক্ষার ৫ম দিন আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে দাখিল পরীক্ষার ১০৭নং বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকারি কমিশনার(ভূমি) মো. আলমগীর হুসাইন এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে সোমাদ্দারখালী ইসলামীয়া দাখিল মাদরাসার সহকারি মৌলভী আব্দুর রাজ্জাককে ৩০ হাজার এবং লেহাজিয়া দাখিল মাদরাসার সহকারি মৌলভী মো. আলী হায়দারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আলমগীর হুসাইন বলেন, ৮নং কক্ষে ওই দুই শিক্ষক কোড নম্বর অনুযায়ী উত্তরপত্র বিতরণ করেননি। ফলে কেন্দ্রে বিশৃংখলার সৃষ্টি হয়। সেখানে তাদের দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্ট বসিয়ে দণ্ডাদেশ দেওয়া হয়।

প্রশ্নফাঁস; লজ্জাও আজ শরম পায়!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ