শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

টাঙ্গাইলে প্রশ্নপত্র ফাঁস, আটক ২ শিক্ষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলের ভূ্ঞাপুরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দুই প্রাইভেট শিক্ষককে আটক করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাগবাড়ি এলাকা থেকে শিক্ষক শহিদুল ইসলাম ও রাসেল পারভেজকে আটক করা হয়।

আটক শহিদুল বাগবাড়ী এলাকার সোহরাব সিকদারের ছেলে ও রাসেল একই এলাকার সেকান্দার আলীর ছেলে। তারা বাগবাড়ি এলাকার সাদ কোচিং সেন্টারের শিক্ষক।

দুই শিক্ষক আটকের বিষয়টি নিশ্চিত করে ভূঞাপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আহম্মেদ বাংলানিউজকে জানান, আজকে অনুষ্ঠিত এসএসসির ইসলাম ধর্ম শিক্ষা পরীক্ষার শুরুতেই বাগবাড়ি এলাকায় মোবাইল ফোনের ম্যাসেজের মাধ্যমে প্রশ্নপত্র লেনদেন করার সময় শহিদুল ও রাসেলকে আটক করা হয়। আটক দুই শিক্ষকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এটি/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ