শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা কেন্দ্র থেকে আটক ১০ পরাীক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামালপুরের দেওয়ানগঞ্জে গতকাল এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে ১০ পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি তদন্ত মোঃ আব্দুল লতিফ মিয়া জানিয়েছেন গতকাল বুধবার সকালে দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসির ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা শুরু হলে ১০ পরীক্ষার্থীর কাছে থাকা এনডয়েট মোবাইল ফোনে প্রশ্নের উত্তরপত্র পাওয়া যায়। যা পরীক্ষার প্রশ্নের সাথে হুব হু মিলে যায়। পরে তাদেরকে আটক করা হয়।

আটক সকলেই দেওয়ানগঞ্জ জিলবাংলা সুগার মিল উচ্চ বিদ্যালয়ের ছাত্র। আটক পরীক্ষার্থীরা হচ্ছে- এহসানুল হক, তানভীর আহম্মেদ, ইসতিয়াক মাহমুদ নিলয়, কেএম মহসিন দুর্জয়, সুনিল, ফয়সাল আহম্মেদ, মাহমুদুল হাসান, মোফাখারম্নল ইসলঅম মনির, মোবারক আকন্দ, মোঃ আদিল।

ওসি  আব্দুল লতিফ আরো জানান, এ ঘটনায় দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব ও ওই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হানা আক্তার বেগম বাদী হয়ে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০ এর ৪/১৩ ধারায় দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ