শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

ময়মনসিংহে ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকায় আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে ট্রেনের কয়েকটি আসন সামান্য পুড়ে গেছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, বিজয় এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ থেকে প্রতিদিন রাত আটটায় চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। বৃহস্পতিবার রাতে ট্রেনটি ছেড়ে যাওয়ার আগে ডক থেকে প্ল্যাটফর্মের দিকে আসার সময় রেলওয়ে ওভারব্রিজ এলাকায় অন্ধকারের মধ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা দাহ্য তরল পদার্থ ঢেলে আগুন দেয়। তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ট্রেনের ২০/৫০ নম্বর কামরার কয়েকটি আসন পুড়ে যায়। এ সময় ট্রেনে কোনো যাত্রী ছিল না। পরে ট্রেনটি নির্দিষ্ট সময়েই চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সন্দেহজনক চারজনকে আটক করেছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান ফরাজী বলেন, পুলিশ সন্দেহজনক চারজনকে আটক করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

/এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ