শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

‘সন্তানকে স্কুলে পড়ালেন কুরআন শেখাতে পারলেন না এজন্য আল্লাহকে জবাব দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফুরফুরা শরিফের পীর আল্লামা শায়েখ মাওলানা আবু বকর আবদুল হাই মিশকাত সিদ্দিকী আল কুরাইশি বলেন, যথাযথভাবে আল্লাহকে চেনার জ্ঞান নবী-রাসূলদের ছিল। যার ভেতরে যতটুকু নবুয়তি জ্ঞান থাকবে, সে ততটুকু আল্লাহকে চিনবে। যে যতো আল্লাহ তায়ালাকে চিনতে পারবে- সে আল্লাহ তায়ালার হুকুম-আহকাম ততো নিখুঁতভাবে পালন করতে পারবে।

তিনি বলেন, কেউ হারাম কাজে লিপ্ত হয়ে বলবে, আমি বড় আলেম এটা হতে পারে না। আল্লাহ তায়ালাকে তারাই বেশি ভয় করে-যারা জ্ঞানী, বিদ্যান ও আলেম।

তিনি বলেন, আল্লাহর কথা মা-বোনদের শিখতে হবে, জানতে হবে। পর্দার সাথে এলেম শেখায় কোনো বাধা নাই। তিনি পর্দার নামে মা-বোনদের এলেম শিক্ষা না দিয়ে ঘরে বদ্ধ করে রাখায় কতিপয় আলেমের সমালোচনা করেন।

মঠবাড়িয়ার তুষখালী ছোট হুজুর প্রতিষ্ঠিত দরবার ও মাদরাসা ময়দানে দুই দিনব্যাপী কাদেরিয়া ইছালে সওয়াব মাহফিলের শেষ দিন গত বৃহস্পতিবার রাতে পীর সাহেব তার বয়ানে এ কথা বলেন।

মাহফিলে আরো বয়ান করেন, মাওলানা কাজী জুলফিকার আলী, মুফাসসিরে কুরআন মাওলানা আবদুল ওহাব দোহারি, সিনিয়র সহসভাপতি বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ ও মাওলানা এ বি এম ইদ্রিস, উপাধ্যক্ষ গুদিঘাটা সিনিয়র মাদরাসা প্রমুখ।

পীর সাহেব আরো বলেন, আপনাদের ছেলেমেয়ে সবাইকে দ্বীন শেখান। আপনার ছেলেমেয়েকে স্কুল-কলেজে পড়ালেন অথচ কুরআন শেখাতে পারলেন না। এজন্য আল্লাহর দরবারে অবশ্যই জবাব দিতে হবে। সবাই হয়তো আলেম, ওলামা, পীর হবেন না; কিন্তু সবাইকে মুমিন হতে হবে।

বয়ান শেষে রাতে পীর সাহেব মুনাজাতে দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন। মুনাজাত শেষে তবারক বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ