সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

সোমবারই হচ্ছে বেফাকের নির্ধারিত কাউন্সিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: আগামী ১২ ফেব্রুয়ারি পূর্ব নির্ধারিত সময়েই কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এর আগে দেশের পরিস্থিতি উদ্বেগজনক থাকায় নির্ধারিত সময়ে হবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল।

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর ফরিদাবাদ মাদরাসায় এক বৈঠকের বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস আওয়ার ইসলামকে জানান, কাউন্সিল পূর্ব ঘোষিত সময়েই হবে ইনশাল্লাহ।

তিনি বলেন, দেশের পরিস্থিতি ও যাতায়াতের ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। এ কারণে বৈঠকে উপস্থিত সদস্যগণ নির্ধারিত সময়ে কাউন্সিল করার ব্যাপারেই মত দেন।

বেফাকের নিসিয়র সহ সভাপতি আল্লামা আশরাফ আলীর সভাপতিত্বে আজ সকালে জামিয়া ইমদাদিয়া ফরিদাবদে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বেফাকের সহসভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহুদ্দীন রাজু, মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল হক, মাওলানা নূরুল ইসলাম ও মাওলানা নুরুল আমিন প্রমুখ।