মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দল আজ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে। ১১ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের বেশ কয়েকজন শনিবারই ঢাকায় পৌঁছেছেন। বাকিরা আজ ঢাকায় পৌঁছার পর কক্সবাজার যাবেন। কক্সবাজারের পর প্রতিনিধি দলের সদস্যরা আগামীকাল কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলে চারটি গ্রুপের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন। ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার সংক্রান্ত উপকমিটি, পররাষ্ট্রবিষয়ক কমিটি, দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক প্রতিনিধি এবং দক্ষিণ এশিয়াবিষয়ক প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন। তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর চারটি উপদলের মধ্যে তিনটি দল ঢাকায় ফিরে কানেক্টিং ফ্লাইটে মিয়ানমার সফরে যাবে। প্রতিনিধি দলের সদস্যরা মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করবেন।

সূত্রটি জানায়, ঢাকায় ফিরে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে বৈঠক করে আগামী নির্বাচনের বিষয়ে আলোচনা করবে। ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সদস্যরা ঢাকায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। তারা আগামী ১৫ ফেব্রুয়ারি ফিরে যাবেন।

/এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ