মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

জনসচেতনতায় সাড়া ফেলেছেন ‘অগ্রযাত্রা’র ভিন্নরকম প্রচারণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ প্রতিনিধি

‘অগ্রযাত্রা’ একটি শান্তি সংঘ। নিত্যনতুন ও অভিনব কার্যক্রম করে ব্যাপক সাড়া ফেলেছে।
যা গড়ে উঠেছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদীর উত্তরবঙ্গ খ্যাত নয়াহাটি, পাড়াতলা, পরিখারপাড় ও বড়কান্দার স্থানীয় যুবকদের উদ্যোগে।

সংগঠনের সদস্যরা এলাকার রাস্তা-ঘাট, স্থানীয় বাজার ও স্কুলের বিভিন্ন গাছে লাগিয়েছে জনসচেতনতামূলক বিভিন্ন স্লোগান, দোয়া ও নীতিবাক্য। আছে পবিত্র কুরআন-হাদীসের বিভিন্ন উদ্বৃতি।

জনসচেতনতামূলক এসব টিনপ্লেইট এখন এলাকাটির গাছে গাছে ঝুলছে৷ যা এলাকার সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে৷

এ ব্যাপারে সংগঠনের উপদেষ্টা তারিকুল ইসলাম বলেন, তাদের এ কার্যক্রমের জন্য দিনে অন্তত একজন মানুষও যদি মহান আল্লাহর গুণগান গেয়ে উঠেন এবং একজন মানুষও যদি সচেতন হয় তাতেই তারা সার্থক৷

আমাদের প্রতিনিধির কথা হয় এক মুরুব্বী সাথে, তিনি বলেন বিকালে হেঁটে বাজারে যাচ্ছি, রাস্তার পাশের গাছে দেখি লাগানো সুবহানাল্লাহ। দেখে খুব ভালো লাগলো, সারা রাস্তা জপতে জপতে গেলাম৷ মুরুব্বী তাদের প্রশংসা করে সংগঠনের সকলের জন্য দুয়াও করেন৷

সংগঠনের আরেক উপদেষ্টা হাবিবুর রহমান বলেন, গজারিয়া ইউনিয়নে কাজী গোলাম সারোয়ার চেয়ারম্যান হবার পর এ গ্রামে দুইটি অরাজনৈতিক সংগঠন তার উৎসাহে সৃষ্টি হয়েছে, যারা এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে সকলের বাহবা পাচ্ছেন৷

তাদের দেখে বিভিন্ন পাড়ায় এ ধরনের সংগঠন আরো গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন৷

সংগঠনটি পূর্বের কমিটি ভেঙ্গে একান্ন সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদি একটি নতুন কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে শফিকুল ইসলাম ইমরান সভাপতি, সিনিয়র সভাপতি আরাফাত জাদু, সহ-সভাপতি ফারুক আহমেদ ও সামিউল বাসির, সাধারণ সম্পাদক ইউসুফ নবী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, ফিল্টন ও আজিজুল হক, কোষাধ্যক্ষ আমির হোসেন এবং রসি মাহমুদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে বলে জানা যায়।

এক বৃদ্ধার কবিতা শুনে কাঁদলেন ওমর রা.


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ