শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সাতক্ষীরায় ৭০ লাখ টাকার হীরার গহনা উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সাতক্ষীরার ভোমরা লক্ষীদাঁড়ি সীমান্ত থেকে ৭০ লাখ টাকা মূল্যের হীরার গহনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার সকালে সাতক্ষীরা ৩৮-বিজিবির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ৩৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সরকার মো. মোস্তাফিজ। তিনি বলেন, ভারত থেকে চোরাপথে বাংলাদেশে পাচারের সময় গহনাগুলো উদ্ধার করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ১৬৭টি আংটি, লকেট ও নাকফুল।

লে. কর্নেল মোস্তাফিজ জানান, গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভোমরা লক্ষীদাঁড়ি সীমান্তের মেইন পিলার ৩-এর সাবপিলার ২/৩ এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে এক ব্যক্তিকে ধাওয়া দেন বিজিবি সদস্যরা। এ সময় ওই ব্যক্তি তার কছে থাকা তিনটি প্যাকেট ফেলে ফের ভারতে পালিয়ে যান।

তিনি আরও বলেন, পরে প্যাকেটগুলোতে স্বর্ণের ওপর বসানো ৯৭টি ডায়মন্ডযুক্ত আংটি, ২০টি লকেট ও ৫০টি নাকফুল পাওয়া যায়। পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে, এগুলো ১৮ ক্যারেটের স্বর্ণালঙ্কারের ওপর নিপুণভাবে সেট করা মূল্যবান হীরা।

এর মূল্য প্রায় ৭০ লাখ টাকা। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করা হয়েছে। জব্দকৃত গহনা শুল্ক বিভাগে জমা দেয়া হয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ