শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সাবেক প্রধানমন্ত্রী ডিভিশন পাবেন এটি জেল কোডের কোথাও নেই!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কারা অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন জানিয়েছেন, খালেদা জিয়ার রায়ের কপি এখনও হাতে আসেনি। তাই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাধারণ বন্দির মতো রাখা হয়েছে।

সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, কারাগার থেকেই খালেদা জিয়াকে খাবার সরবরাহ করা হচ্ছে। বাইরের শুষ্ক খাবার খালেদা জিয়ার জন্য গ্রহণ করা হবে। এছাড়া বাইরের অন্য কোনো খাবার তাকে দেয়া যাবে না।

খালেদা জিয়ার ডিভিশন আবেদন প্রসঙ্গে তিনি বলেন, জেলকোডে সাবেক প্রেসিডেন্টের ডিভিশন পাওয়ার কথা উল্লেখ আছে। কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর কথা নেই। সাবেক প্রধানমন্ত্রী ডিভিশন পাবেন এটি জেল কোডের কোথাও নেই।

এর আগে রোববার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে ডিভিশন দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বিশেষ জজ-৫ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান রোববার আবেদনের শুনানি শেষে এ নির্দেশ দেন। এ বিষয়ে জেল কোড অনুযায়ী ব্যবস্থা নিতেও বলা হয়েছে।

আইজি প্রিজন্স বলেন, কারাগার থেকেই খালেদা জিয়াকে খাবার সরবরাহ করা হচ্ছে। খালেদা জিয়ার জন্য ব্যক্তিগত কোনো সেবিকা রাখা হয়নি। তার চিকিৎসার জন্য একজন নার্স রাখা হয়েছে।

খালেদা জিয়া এখন রাজধানীর নাজিমুদ্দিন রোডের সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। গতকাল শনিবার খালেদা জিয়ার সঙ্গে তার পাঁচজন আইনজীবী কারাগারে দেখা করেন।

এর আগে গেলো বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছর এবং তারেক রহমানসহ বাকি আসামিদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রাজধানীর বকশীবাজারের কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত বিশেষ জজ আদালত এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে খালেদা জিয়া ছাড়া বাকি আসামিদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানা করা হয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ