শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

কাল কুলিয়ারচর জামিয়া সিদ্দিকিয়ায় আসবেন আল্লামা আবুল কাসেম নু'মানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ প্রতিনিধি: আগামীকাল ১৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) কুলিয়ারচর আসবেন দারুল উলুম দেওবন্দের মহা-পরিচালক আল্লামা আবুল কাসেম নু'মানী।

আলম গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট দানবীর প্রয়াত আলহাজ্ব সিদ্দিক মিয়া প্রতিষ্ঠিত কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বেতিয়ার কান্দিতে অবস্থিত জামিয়া সিদ্দিকিয়ার মাদরাসার ইসলামী মহা সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে আগমন করবেন।

সম্মেলনে আরো উপস্থিত থাকবেন বেফাকুল মাদারসিল আরাবিয়া বাংলাদেশের সহ সভাপতি কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়ার মহা পরিচালক আল্লামা আজহার আলী আনোয়ার শাহ, মাওলামা নূরুল ইসলাম ওলীপুরী, মাওলানা যুবায়ের আহমদ আনসারী।

এছাড়াও মাওলানা নুরুল ইসলাম, মাওলামা শহিদুল্লাহ উজানভী, মাওলানা যাকারিয়া নাটোরী, মুফতি রুহুল আমীন,মুফতি আতিকুল্লাহ প্রমুখ দেশ বরেণ্য উলামা মাশায়েখ উপস্থিত থাকবেন।

মঙ্গলবার সকাল ১১ টা থেকে শুরু হয়ে পর্যায় ক্রমে মধ্যরাত পর্যন্ত চলবে বলে জানিয়েছেন মাহফিল পরিচালনা কমিটি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ