শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে রায়েরবাগের জোড়াখাম্বা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- যাত্রাবাড়ী থানার এসআই জালাল আহমেদ (৪২), পুলিশ কনস্টেবল এখলাসুর রহমান (৩৪) ও মফিজুল (৩২)। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

যাত্রাবাড়ী থানার এএসআই ময়নাল হোসেন জানান, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে রায়েরবাগ জোড়াখাম্বা ইউনাইটেড সিএনজি পাম্পের সামনের রাস্তায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

এতে কাভার্ডভ্যানটি উল্টে গেলে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা এসআই জালালসহ তিন পুলিশ আহত হন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ