শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

জামালপুরে রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অওয়ার ইসলাম, ডেস্ক: জামালপুরের রাস্তা থেকে তুলে নিয়ে এক গৃহবধূকে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে জামালপুরের মাদারগঞ্জে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ২০ বছর বয়সী ওই গৃহবধূকে উপজেলার ব্র্যাক অফিস এলাকার রাস্তা থেকে সম্রাট ও তার এক সহযোগী তুলে নিয়ে যায়।

তারপর জোনাইল বাজারে নিজ বাসায় নিয়ে সম্রাট ও তার ছয় সহযোগী সারা রাত ওই গৃহবধূকে ধর্ষণ করে। মঙ্গলবার সকালে অসুস্থ অবস্থায় ওই গৃহবধূকে বাড়ি থেকে বের করে দেয় ধর্ষকরা।

ওই গৃহবধূ ও তাঁর স্বামী আজ এ ব্যাপারে মাদারগঞ্জ থানায় অভিযোগ করলে পুলিশ সম্রাট ও লিখন নামের দুজনকে আটক করেছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ