শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

জিয়া অরফানেজ ট্রাস্টের সেই জমিতে বসছে মেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জিয়া অরফানেজ ট্রাস্ট এর নামে থাকা জমিতে কাল থেকে শুরু হচ্ছে মেলা।

বগুড়া শহর থেকে ১০ কিলোমিটার দূরে জেলার গাবতলী উপজেলার দাঁড়াইল বাজারসংলগ্ন ওই আলোচিত জায়গাটিতে বসছে মাছ ও মিষ্টির মেলা। সেই সঙ্গে থাকছে নাগরদোলাসহ গ্রামীণ নানা আয়োজন।

স্থানীয় লোকজন এই মেলার আয়োজন করছে। মেলার উদ্যোক্তা আবদুল কাদের বলেন, ‘জায়গাটি দেখার জন্য প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছে। জায়গাটিতে এবার একদিনের জন্য মেলা আয়োজন করা হচ্ছে।’

প্রতি বছরই সেখানে মেলার আয়োজন করা হবে বলেও তিনি জানান।

এদিকে এ জায়গা দেখার জন্য কৌতূহলী মানুষের সমাগম বেড়ে চলেছে। গণমাধ্যম কর্মী, সরকারি কর্মকর্তা ছাড়াও প্রায় প্রতিদিনই লোকজন সেখানে আসছে।

উল্লেখ্য, জিয়া অর্ফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাতেই বর্তমানে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এ কারণে জায়টি দেখতে মানুষের আগ্রহ বেড়ে গেছে বলে জানা যায়।

খালেদা জিয়ার নেতৃত্বেই নির্বাচনে যাবে বিএনপি: মির্জা ফখরুল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ