মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

বৃহস্পতিবার থেকে শুরু জামিয়া ইউনুছিয়ার ১০৫তম ইসলামি মহাসম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: আগামী বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারী থেকে শুরু হতে যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার ১০৫ তম আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন।

শতবর্ষী এ প্রতিষ্ঠানের ইসলামি মহাসম্মেলন চলবে ১৫, ১৬, ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতি, শুক্র ও শনিবার। ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈঁদগাহ ময়দানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

১০৫তম আন্তর্জাতিক ইসলামী মহা-সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের সাইয়েদ আসআদ মাদানির সাহেবজাদা ও জানেশীন সাইয়েদ মাহমুদ মাদানি।

উপস্থিত থাকবেন, জামিয়া উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় সৌদি আরবের শায়েখ শায়খ ড. মুহাম্মদ বিন হাসসান আশশারাবি মাক্কি ও উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দ ভারতের কারি আল্লামা আব্দুর রউফ বুলন্দশহরি।

আন্তর্জাতিক এ মহাসম্মলনে প্রথিতযশা আলেমদের মধ্যথেকে উপস্থিত থাকবেন মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, আল্লামা তাফাজ্জল হক হবিগঞ্জী, আল্লামা ওবায়দুর রহমান খান নদভী, আল্লাম মুমতাজুল করিম (বাবা হুজুর), আল্লামা মনিরুজ্জামান সিরাজি, মুফতি রশীদুর রহমান ফারুক, শায়েখ মিজানুর রহমান হানাফি, মাওলানা আযহার আলী আনোয়ার শাহ।

এছাড়াও আরো উপস্থিত থাকবেন, মাওলানা কেফায়েতুল্লাহ আযহারি, মাওলানা যুবায়ের আহমদ আনসারি, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি, মাওলানা জুনায়েদ আল হাবিবি, মুফতি এহসানুল হক জিলানি, মুফতি ফজলুল হক আমিনি রহ. এর সাহেবজাদা মাওলানা আবুল হাসানাত আমিনি প্রমুখ।

মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন জামিয়া ইসলমিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার সদরে মুহতামিম শাইখুল হাদীস আল্লামা আশেকে এলাহী ইব্রাহিমি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ