শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

প্রেমের বিষফল; এক ছেলের ভালোবাসায় দুই বোনের আত্মহত্যা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুরে অনার্স পড়ুয়া এক কলেজছাত্রকে ভালোবাসতো দুই খালাতো  বোন। কোন কারণে তাদের মাঝে মনোমালিন্য দেখা দেয়। ফলে প্রেমই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। ঝরে যায় দুটি তাজা প্রাণ।

সেই বোনের নাম লুৎফর নাহার লতা (১৪) ও সাদিয়া জান্নাত অর্নি (১৪)। তারা উভয়েই  নবম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

গতকাল মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি বসন্তবরণের দিন সকালে বিষপান করলে দু’জনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু বুধবার ১৪ ফেব্রুয়ারি ভোরের দিকে তাদের মৃত্যু হয়।

লতা নগরীর নাজিরদিঘি উচ্চ বিদ্যালয় ও অর্নি দর্শনা স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলো। প্রথমজন রংপুরের মডার্ন এলাকার ৩১ নম্বর ওয়ার্ডের পূর্ব শেখ পাড়া এলাকার মঞ্জুর হোসেন লিটনের মেয়ে, আর অর্নি ওই এলাকারই আলমগীর হোসেনের মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সম্পর্কে ওই দুই খালাতো বোনের সঙ্গে একই এলাকার আনসার আলীর ছেলে মেরাজুল ইসলামের প্রেমের সম্পর্ক চলছিলো। কিছুদিন আগে বিষয়টি জানাজানি হলে উভয়পক্ষ সোমবার (১২ ফেব্রুয়ারি) মেরাজুলকে মারধর করে।

এ অবস্থায় ওই দুই স্কুলছাত্রী একই এলাকায় বাড়ির পাশে তাদের নানা মৃত ফখরুল মেম্বারের বাড়িতে বেড়াতে যায়। এরপর মঙ্গলবার সকালে দু’জন দু’টি প্রেমপত্র লিখে ছেলেকে দিয়ে বাড়িতে থাকা কীটনাশক পান করে। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে রমেক হাসপাতালে ভর্তি করে। ভোরের দিকে দু’জনের মৃত্যু হয়।

এ বিষয়ে ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামসুল ইসলাম জানিয়েছেন, আমি বিষয়টি শুনেছি। তাদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ