রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

ভালোবাসা দিবস পালন করলে কঠোর ব্যবস্থার হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভালোবাসা দিবস পালন করলে কঠোর শাস্তির হুমকি দিয়েছে ভারতের লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ক্যাম্পাসে ঘোরাফেরা না করে ঘরে বসে পূজা করার নির্দেশ দিয়েছে।

আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। একই সঙ্গে হিন্দুদের ‘শিবরাত্রি পূজা’। এ কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ‘পশ্চিমা সংস্কৃতি’ ভুলে পূজা করার নির্দেশ দিয়েছে।

আর ওই নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছে কর্তৃপক্ষ।

ভারতের লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয় বরাবরই ‘ভ্যালেন্টাইনস ডে’ এর ওপর রীতিমতো ক্ষিপ্ত।

২০০৯ সালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই দিবসে ফুল ও অন্য উপহার নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে নিষেধাজ্ঞা দেয়।

লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওই নির্দেশনায় বলা হয়েছে, গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে পশ্চিমা সংস্কৃতির প্রভাবে তরুণ-তরুণীরা ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে পালন করছে। কিন্ত চলতি বছর ওইদিন শিবরাত্রি হওয়ায় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

ওইদিন পড়াশুনা ও পরীক্ষা হবে না বিশ্ববিদ্যালয়ে। ওইদিন ছেলেমেয়েদের কলেজ ক্যাম্পাসে না পাঠাতে বলা হয়েছে শিক্ষার্থীদের বাবা-মায়েদের।

বিয়ের আগে নারী পুরুষের মেলামেশা ইসলামেও অবৈধ। যা মূলত অন্যের অধিকারে হস্তক্ষেপ হিসেবেই দেখা হয় মুসলিম বিশ্বে। তাই এ দিবসটি পালন সমর্থন করেন না মুসলিমরাও। কিন্তু পশ্চিমা সমাজের প্রভাবে এটি ঢুকে পড়েছে বিভিন্ন দেশে।

বিধবা নারীদের যৌন চাহিদা ও আমাদের সমাজ ব্যবস্থা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ