শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

নওগাঁয় পিকনিকের বাস নদীতে; নিহত ২ আহত ২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নওগাঁয় বনভোজনে আসা বাস নদীতে পরে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৬টার দিকে সদর উপজেলার নওগাঁ-বগুড়া সড়কে ভবানীপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা সম্ভব হয়নি। আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, জয়পুরহাট জেলার কালাইগাড়ী থানার মোলামগাড়ী থেকে ব্রাইট ফিউচার কিন্ডার গার্ডেন নামক প্রতিষ্ঠান থেকে নওগাঁর ডানা পার্কে বনভোজনে আসছিল। বাসটি নওগাঁ-বগুড়া সড়কের ভবানীপুরে রাস্তার পাশে অবস্থান করছিল।

ডানা পার্ক থেকে বিকেল ৬টার দিকে ফিরে যাওয়ার পথে বাসটি পেছনে ঘুরানোর সময় বাসটি উল্টে তুলসীগঙ্গা নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন মারা যায় এবং ২৫ জন আহত হয়। সংবাদ পেয়ে নওগাঁর ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আনোয়ার হোসেন দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। আহতের উদ্ধার করে আহতের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ