শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

শায়েস্তাগঞ্জে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম, ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রাস্তার ড্রেন নির্মাণকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই নেতার সমর্থকদের মধ্যে  সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল থেকে রাত সাড়ে ৮টার মধ্যে এই সংঘর্ষ ঘটে। শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি ও  পৌরমেয়র মো. ছালেক মিয়ার তত্ত্বাবধানে শায়েস্তাগঞ্জ থেকে নতুনব্রিজ পর্যন্ত ড্রেন নির্মাণ কাজ চলছে।

বৃহস্পতিবার বিকেলে শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান মাসুকের একটি দোকানের সামনের অংশে ড্রেন তৈরি করতে এলে তাতে বাধা দেন তার সমর্থকরা।

খবর পেয়ে আতাউর রহমানের কাছে ড্রেন তৈরির কাজে বাধা দেওয়ার কারণ জানতে চান পৌরমেয়র। এ সময় তাদের দুই জনের মধ্যে বাক্‌বিতণ্ডা শুরু হয়।  এক পর্যায়ে দুই পক্ষের সমর্থকরা অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষের সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ