শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

গাজীপুর জেলা ইজতেমার আখেরি মোনাজাত আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  তাবলিগ জামাতের তিন দিনব্যাপী গাজীপুর জেলা ইজতেমা আজ শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। শুক্রবার ইজতেমার দ্বিতীয় দিন অতিবাহিত হয়।

ইজতেমা আয়োজক মুরুব্বি মাওলানা হাবিবুর রহমান মিয়াজী জানান, শনিবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। কাকরাইল মারকাজ মসজিদের ইমাম হাফেজ মাওলানা জুবায়ের এ মোনাজাত পরিচালনা করবেন বলে আশা করা হচ্ছে।

গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার ইন্সপেক্টর মো. মোমিনুল ইসলাম জানান, ইজতেমার আখেরি মোনাজাতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেবেন। আগত মুসল্লিদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ