শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

চট্রগ্রামে তল্লাশি অভিযানে দূর্বৃত্তের গুলি, আহত পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের ষোলশহর তল্লাশি অভিযানের সময় দূর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন পুলিশের উপপরিদর্শককে (এসআই) আবদুল মালেক।

পুলিশ জানায়, দুটি মোটরসাইকেল যোগে ষোলশহর হয়ে পাঁচ সন্ত্রাসী মুরাদপুর যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানা পুলিশের একটি দল তাদের থামায়। এ সময় সন্দেহভাজন একজনকে এসআই আবদুল মালেক ধরে ফেলেন।

আটক সন্দেহভাজন ব্যক্তি প্যান্টের পকেট থেকে পিস্তল বের করে এসআই মালেককে গুলি করে পালিয়ে যায়। এসময় পুলিশের অন্য সদস্যরা একজনকে আটক করেন। দুর্বৃত্তরা তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল রেখে পালি যায়।

গতকাল শুক্রবার বিকেলে ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার কুসুম দেওয়ান জানান, আহত এসআই মালেকের পায়ে গুলি লেগেছে।  গুলিবিদ্ধ এসআই মালেককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ