শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

গলমুকাপনের মাওলানা শামসুদ্দীন হুজুরের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমদাদ ফয়জী
সিলেট প্রতিনিধি

সিলেটের ওসমানীনগর উপজেলাধীন জামেয়া দারুসসুন্নাহ গলমুকাপনের প্রবীণ শিক্ষক, বিশিষ্ট আলেম ও মুফাসসিরে কুরআন মাওলানা শামসুদ্দীন গলমুকাপনী (দক্ষিণবাড়ি হুজুর) গতকাল রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি গতকাল (রোববার) সন্ধ্যায় উপজেলার মশাখলা গ্রামের একটি ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট নগরীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার চেকআপ শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।

তিনি দুই ছেলে চার মেয়েসহ অসংখ্য ছাত্র, ভক্ত রেখে গেছেন। তার বড় ছেলে হাফিজ মাওলানা মুনিরুদ্দীন বৃটেনে একটি মসজিদের ইমাম ও খতিব হিসেবে কর্মরত আছেন।

মারহুমের সালাতুল জানাযা আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ২ ঘটিকায় গলমুকাপন মাদরাসা মাঠে তার কনিষ্ঠ পুত্র মাওলানা জালাল উদ্দীন এর ইমামতিতে সম্পন্ন হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ