শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মাওলানা শায়খ সামছুদ্দীন রহ. এর জানাযা ও দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমদাদ ফয়েজী: সিলেটের ওসমানীনগর উপজেলার জামেয়া ইসলামিয়া দারুসসুন্নাহ গলমুকাপনের (টাইটেল মাদরাসা) সিনিয়র শিক্ষক, চকেরবাজার জামে মসজিদের খতিব, প্রখ্যাত মোফাচ্ছিরে কুরআন, আলহাজ মাওলানা সামছুদ্দীন রাহ.'র জানাযা আজ দুপুর ২ টায় গলমুকাপন মাদরাসা সংলগ্ন মাঠে সম্পন্ন হয়।

জানাযার ইমামতি করেন তার কনিষ্ঠ পুত্র মাওলানা জালাল উদ্দীন।

সিলেট বিভাগের বিভিন্ন মাদরাসার মুহাতামিম, নাযিম, শিক্ষক, ছাত্রসহ, হাজার হাজার মানুষ জানাযায় শরীক হন।

জানাযার পূর্বে সংক্ষিপ্তভাবে কথা রাখেন আযাদ দ্বীনী এদ্বারায়ে তা'লিম বাংলাদেশের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন, শায়খুল হাদীস মাওলানা মুখলিসুর রহমান, গলমুকাপন মাদরাসার মুহাতামিম ও ছানি শায়খুল হাদীস মাওলানা আব্দুস শহীদ, নাযিমে তা'লিমাত মাওলানা রুহুল আমীন, এড. মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ, রাজনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বেলাল ও জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস হাফিজ মাওলানা মাসউদ আহমদ (বাঘার হুজুর), জমিয়তে উলামায়ে ইসলামের নির্বাহী সদস্য, দয়ামীর টাইটেল মাদরাসার মুহতামিম মাওলানা মুশাহিদ আহমদ, সোবহানীঘাট মাদরাসার শায়খুল হাদীসদ্বয় মাওলানা নাজির হুসাইন ও মাওলানা আব্দুল মালিক, দরগাহ হজরত শাহজালাল রাহ. মাদরাসার সিনিয়র শিক্ষক হাফিজ মাওলানা জুনাইদ, উপজেলা ভাইস চেয়ারম্যান, হামছাপুর মাদরাসার মুহতামিম মাওলানা আলী আসগরসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ।

মারহুমের বড়পুত্র হাফিজ মাওলানা মুনির উদ্দীন বৃটেন থেকে টেলিফোনে উপস্থিত মুসল্লিদদের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে পিতার মাগফিরাত ও পরিবারের সকলের জন্য দুয়া কামনা করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ