শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

তিনটি ট্রাক নিয়ে ভেঙে পড়লো সেতু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

যশোর-মাগুরা সড়কের সীমাখালিতে তিনটি ট্রাকসহ একটি সেতু ভেঙে পড়েছে। এ ঘটনায় দুই পথচারী আহত হয়েছেন।

বারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সোমবার সকাল ১০টার দিকে সেতুটি ভেঙে পড়ে। ওই সময় সেতুর ওপরে ঢাকা থেকে যশোরমুখী একটি পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-২০-৩০৭০),একটি ত্রিপলে ঢাকা ট্রাক (ঢাকা মেট্রো-২০-১৯৬৯) এবং যশোর থেকে একদিনের মুরগির বাচ্চাবাহী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-জ-১১-৩৮১৬) ছিল। গাড়িগুলো সেতুর মাঝখানে ভাঙা অংশে আটকে রয়েছে।

স্থানীয় ব্যবসায়ী জুলফিকার আলী জানান, দুর্ঘটনায় পথচারী বাঘারপাড়া উপজেলার ছোটখুদড়া এলাকার মিঠু ও পাঠানপাইকপাড়া এলাকার জয়নাল আহত হন। তাদের যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জানতে চাইলে বাঘারপাড়া থানার ওসি ছয়রুদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণটা জানা সম্ভব হয়নি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ