শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

৩৪ কোটি টাকা মূল্যের ৫ বস্তা ইয়াবা উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বৃহস্পতিবার ভোর রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের খুরের মুখ বঙ্গোপসাগর সংলগ্ন শশ্বানঘাট এলাকা থেকে বস্তাভর্তি ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। বস্তার ভেতর ১১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ছিল। যার বাজার মূল্য প্রায় ৩৪ কোটি টাকা।

তবে তিন পাচারকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ ক্যাম্পের বিজিবির অধিনায়ক আরিফুল ইসলাম বলেন, গোপন খবরে বিজিবির একটি দল বৃহস্পতিবার ভোরে শশ্বানঘাট এলাকায় অবস্থান নেয়। একটি ট্রলার বঙ্গোপসাগর অতিক্রম করে পারে পৌঁছলে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। এসময় তিন পাচারকারী ইয়াবার বস্তা ফেলে পালিয়ে যায়।

পরবর্তী সময়ে ইয়াবাগুলো বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের সামনে ধ্বংস করা হবে বলে জানালেন আরিফুল ইসলাম।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ