মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

৫০০ টাকার জন্য এক যুবক খুন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাসেল মিয়া (২৫) নামের এক যুবক খুন হয়েছেন।

গতকাল বুধবার রাত ৯টার দিকে শহরতলির কামড়াপুর খোয়াই ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রাসেল জেলার বানিয়াচং উপজেলার নয়া পাথারিয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, দানিয়ালপুর এলাকার দীপকের কাছে সোহাগ ৫০০ টাকা পেতেন। সোহাগ গতকাল সন্ধ্যায় দীপককে ফোন করে আসতে বলেন। দীপক তাঁর বন্ধু রাসেলকে সঙ্গে নিয়ে কামড়াপুর এলাকায় যায়।

এ সময় পাওনা টাকা নিয়ে দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাসেল ও সোহাগ গুরুতর আহত হন।

তাঁদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক সাইফুর রহমান সোহাগ রাসেলকে মৃত ঘোষণা করেন।

/টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ