শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ঢাকাগামী ট্রেন লাইনচ্যুত; দূর্ঘটনা নাকি নাশকতা?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহনূর শাহীন: সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সেপ্রেস নামে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে দূর্ঘটনার শিকার হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

আজ রাত ২টার দিকে ট্রেনটি শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় পৌঁছলে ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া না গেলেও এতে ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

দূর্ঘটনা কবলিত ট্রেনের যাত্রী মাওলানা আব্দুল্লাহ শাহজালাল জানান, রাত সাড়ে ১০টায় ট্রেনটি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়না হয়ে শ্রীমঙ্গলের সাতগাঁও এলে লাইনচ্যুত হয়ে পড়ে।

ট্রেনের চারটি বগি খুব বেশি ক্ষতিগ্রস্থ  হয়। পরে স্থানীয়দের সহায়তায় যাত্রীদের উদ্ধার করা হয়। বর্তমানে ঢাকা-সিলেট রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলেও জানান মাওলানা আব্দুল্লাহ।

টেলিফোনে আওয়ার ইসলামকে তিনি জানান, এসময় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত  ট্রেনে করে সিলেট থেকে ঢাকায় ফিরছিলেন। স্থানীয়দের সহায়তায় অর্থমন্ত্রীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।

তাৎক্ষণিকভাবে দূর্ঘটনার কোনো উদঘাটন করা না গেলেও এটা কী নিছক দূর্ঘটনা নাকি কোনো নাশকতা ছিলো তা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট  কর্তৃপক্ষ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ