শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

এদেশে সর্ষের মধ্যে ভূত লুকিয়ে : চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম মইনুল এহসান, ভোলা :  ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আজ দেশে রাষ্ট্রীয় সেক্টরে দূর্নীতিকে বৈধতা দেওয়া হচ্ছে । শিক্ষামন্ত্রী বলছেন, সহনীয় মাত্রায় ঘুষ খেতে । আজ দেশের সব কয়টি পাবলিক পরিক্ষায় প্রশ্নপত্র ফাঁস হচ্ছে ,অথচ প্রশাসন কিছু করতে পারছে না । কারণ, এদেশে র্সষের মধ্যে  ভুত লুকিয়ে!

২৪ ফেব্রুয়ারি (শনিবার) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ভোলা জেলা শাখার (উত্তর) জেলা সম্মেলন ২০১৮ এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন,  তথাকথিত রাজনীতিকেরা ধোকাবাজ । তারা মুখে এক স্লোগান দেয় আর বাস্তবিক কাজে সেটা করে না ।

উদাধারণ টেনে তিনি বলেন, কমিউনিষ্টরা বলে ‘কেউ পাবে কেউ পাবেনা, তা হবে না তা হবে না ’ কিন্তু দেখা যায় কমিউনিষ্ট নেতারা দামি গাড়ি বাড়ি ব্যবহার করছে , অথচ তাদের দলীয় কর্মীরা ঠিক মত খেতে ও পারছে না । এতে পরিষ্কার বোঝা যায় তারা জনসাধারনের সাথে ধোকাবাজি করছে, প্রতারনা করছে । এ সমস্ত ধোকাবাজ নেতারা ক্ষমতায় এসে জাতির সাথে ধোকাবাজি করে ।

তিনি আরো বলেন,  দেশের শান্তি সমৃদ্ধি আনতে এবং দূর্নীতি - অনিয়ম বন্ধে এসমস্ত তথকথিত গনতন্ত্র, সমাজতন্ত্র, র্ধমনিরোপেক্ষতা বাদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার বিকল্প নাই ।

প্রধান বক্তার আলেচক হিসেবে বক্তব্য রাখেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সভাপতি শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম । এসময় তিনি বলেন, স্বাধীনতার ৪৬ বছর পেরিয়েছে । আজ রাষ্টের নাগরিকদের নিরাপত্তা নেই। খুন, হত্যা আজ নুনের চেয়েও সস্তা হয়ে গেছে ।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৪৬ বছর পার হলেও আজও দেশে স্বাধীনতার মূল চেতনা, ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়নি । কারণ, দেশে চলমান তথাকথিত গনতন্ত্র, সমাজতন্ত্র , মানুষের মনগড়া মতবাদ শান্তি প্রতিষ্ঠা করতে পারে না । তাই মানুষের মনগড়া মতবাদ বাদ দিয়ে ইসলামি হুকুমাত প্রতিষ্ঠা করতে হবে ।

শহরের বাংলা স্কুল মাঠে ভোলা জেলা (উত্তর) সভাপতি সৈয়দ মুহাম্মদ ইমরানের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের ভোলা জেলা (উত্তর)শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা তাজউদ্দিন ফারুকী , সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান ,সাধারন সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম ,ইসলামী আন্দোলন ভোলা পৌর শাখার সভাপতি মাওলানা  আতাউর রহমান মোমতাজি , ইসলামী যুব আন্দোলনের ভোলা জেলা সভাপতি হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম, জেলা ইসলামি আন্দোলনের প্রচার সম্পাদক মাওলানা ইউসুফ আদনান ,ইশা ছাত্র আন্দোলন ভোলা সদর থানার সম্পাদক মুহাম্মাদ হেলাল উদ্দিন , বোরহান উদ্দিন শাখার সভাপতি মুহাম্মাদ মাসউদুর রহমান প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ