শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মাকে বেঁধে রেখে মেয়েকে গণধর্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চুনারুঘাটের মানিক ভান্ডার গ্রামে মাকে বেঁধে রেখে মেয়েকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোর রাতে উপজেলার মানিক ভান্ডার গ্রামে এ ঘটনাটি ঘটে। তবে পুলিশ দাবি করছে এখানে কোন ধর্ষণের ঘটনা ঘটেনি।

মা ও মেয়েকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার দেবাশিষ দাস বলেন, গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আমরা মেডিকেল টিম গঠন করে ওই মেয়ের পরীক্ষা-নিরীক্ষা করবো।

চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইউপি চেয়ারম্যানসহ স্থানীয়দের সাথে কথা বলে ধর্ষণের কোন সত্যতা পাওয়া যায়নি। তবে তাদেরকে মারপিঠ করা হয়েছে। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ