শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

হবিগঞ্জে নিখোঁজ ৩ মাদ্রাসা ছাত্র ফেনীতে উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মাদ্রাসা থেকে নিখোঁজের একদিন পর তিন ছাত্রকে ফেনী রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

এরা হল- চুনারুঘাট উপজেলার হাসারগাঁও গ্রামের আইয়ূব আলীর ছেলে তানভীর আহমেদ, সদর উপজেলার আদ্যপাশা-শ্যামপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে জুনাইদ আহমেদ ও মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কাশিমনগর গ্রামের রশিদ মিয়ার ছেলে শরীফ উদ্দিন।

বাহুবল থানার ওসি মো. মাসুক আলী জানান, ফেনী রেলস্টেশন এলাকা থেকে শনিবার রাত ১০টার দিকে তাদের উদ্ধার করে।

তারা বাহুবলের মিরপুর বাজারের শ্রীমঙ্গল রোডের ‘মিরপুর শামছুল উলুম নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার’ হিফ্জ বিভাগের ছাত্র। শুক্রবার সন্ধ্যায় তারা মাদ্রাসা থেকে নিখোঁজ হয়েছিলেন।

ওসি মাসুক আলী বলেন, শুক্রবার রাতভর ও শনিবার সারা দিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তিন ছাত্রের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে তাদের সন্ধান চেয়ে মাইকিংও করে। এরপরও কোনো হদিস না মেলায় শনিবার বিকেলে বাহুবল থানায় সাধারণ ডায়েরি করা হয়।

বাহুবল থানা পুলিশ জেলার বিভিন্ন স্থানে খবর পাঠায়। খবর পেয়ে ফেনী রেল স্টেশন এলাকা থেকে ফেনী থানা পুলিশ তাদের উদ্ধার করে বলে জানান মাসুক।

তিনি বলেন, ওই তিন ছাত্রকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে।

সূত্র: বিডি নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ