শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

জৈন্তাপুরে মাদরাসায় মাজারপন্থীদের হামলা; নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ, উবায়দুল্লাহ সাআদ: সিলেটের জাফলংয়ে মাজারপন্থী আটরশী পীরের একদল মুরিদ কর্তৃক দারুল উলুম হরিপুর মাদরাসায় হামলার ঘটনা ঘটেছে। এতে একজন মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।

জৈন্তাপুরের আল খিদমাহ হার্ডওয়্যার এন্ড মেশিনারিজের মালিক বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আবদুল ওয়াজেদ রাত ১ টায় মোবাইলে আওয়ার ইসলামকে নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, হরিপুর মাদরাসায় বেদাতিদের হামলায় মুজাম্মেল নামের একজন নিহত হয়েছেন। তিনি দাওরায়ে হাদিসের ছাত্র ছিলেন।

জানা যায়, জৈন্তাপুর আসামপাড়ায় আটরশীর পীরের মুরিদদের সঙ্গে কওমি আলেমদের মুনাজারার একপর্যায়ে অতর্কিতভাবে হামলা চালায় তারা। এতে হরিপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবদুস সালামসহ বেশ কয়েকজন ছাত্র আহত হন।

মুহাদ্দিস মাওলানা আবদুস সালামের অবস্থা অবস্থা আশংকা জনক বলেও জানা গেছে। তাকেসহ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনা ছড়িয়ে পড়লে এলাকার ধর্মপ্রাণ মানুষ ক্ষিপ্ত হয়ে উঠে আটরশীর মুরিদদের উপর। তারা রাস্তায় বের হয়ে আসেন এবং হরিপুর বাসস্টেন্ড ব্লক করে রাখেন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মধ্যরাতেও সেখানে চলছে অবরোধ। দ্রুত অপরাধীদের গ্রেফতারের আহ্বান জানিয়েছেন তারা।

সিরিয়া; বুড়ো বেড়ালের খেলার পুতুল?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ