শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

জৈন্তাপুরে মাদরাসা ছাত্র হত্যার ঘটনায় আলেমদের কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমদাদ ফয়েজী: জৈন্তাপুরে মাজারপন্থী সন্ত্রাসী কর্তৃক গতকাল কওমি আলেমদের উপর অতর্কিত আক্রমন ও হামলায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

আহত মাওলানা আব্দুল কাদির চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যবরণ করেছেন।

এনিয়ে মৃতের সংখ্যা ৩।

গতকাল রাতের ওই ঘটনার পর সিলেটের সর্বস্তরের উমামায়ে কেরাম করণীয় বিষয়ে আজ মঙ্গলবার বেলা এগারটায় দারুল হাদিস হরিপুর বাজার মাদরাসায় বৈঠকে মিলিত হন।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আমিনুদ্দীন দুর্লভপুরীসহ শীর্ষ উলামায়ে কেরাম।

বৈঠকে আলেম ও হাজারো জনতার উপস্থিতিতে নিম্নোক্ত কর্মসূচী ঘোষণা করা হয়।

আজ বাদ আসর সিলেট শহরের সুবহানিঘাট থেকে শান্তিপূর্ণ মিছিল ও প্রতিবাদ।

বিকাল ৩ টা থেকে হরিপুর বাজারে প্রতিবাদ সভা ও মিছিল।

হরিপুরে আসরের পর নিহত মাওলানা মুজাম্মিল হোসেনের জানাযা।

আগামীকাল বিকাল ২টা থেকে জৈন্তাপুর ইরাদেবি ময়দানে প্রতিবাদ সভা এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা।

সাবস্ক্রাইব করুন আওয়ার ইসলাম টিভি

সোমবার রাত ১২টার দিকে মাদরাসার ছাত্রদের উপর অতর্কিত হামলা চালানো হলে আহত হন মাদরাসার ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী। তারা সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়াও হামলায় হরিপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবদুস সালাম গুরুতর আহত হলে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়।

সিলেটের জৈন্তাপুরের অবস্থা থমথমে; হাসপাতালে কাতরাচ্ছেন ৩০ শিক্ষার্থী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ