শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

সংসদে জাতীয় পার্টির প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রওশন এরশাদের বক্তব্যের পর পার্লামেন্টে বিরোধী দলের ভুমিকা নিয়ে জাতীয় পর্টির প্রশংসা করলেন প্রধামন্ত্রী শেথ হাসিনা।

জাতীয় পার্টি সরকারি না বিরোধী দল–এ নিয়ে প্রশ্ন তোলে দলটির সম্মান বাঁচাতে মন্ত্রীসভা থেকে জাতীয় পার্টির এমপিদের বাদ দিতে প্রধানমন্ত্রীর প্রতি রওশন এরশাদের আহ্বানের পর সংসদে প্রধামন্ত্রী জাতীয় পার্টির ভুমিকা নিয়ে প্রশংসা করে বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী বলেন, রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি সংসদে অত্যন্ত গঠনমূলক আলোচনা করছে, গঠনমূলক সমালোচনা করছে।

জাতীয় পার্টির প্রশংসা করে তিনি বলেন, একটা সময় এদেশে আমি দেখেছি পার্লামেন্টে বিরোধী দলে যারা ছিল, বিশেষ করে বিএনপি যখন ছিল; তখন এই পার্লামেন্টে যে সমস্ত অশালীন কথা বলা হতো; যা ভাষায় উচ্চারণ করা যায় না।

রওশন এরশাদের নেতৃত্বে বর্তমানে আমাদের বিরোধী দল জাতীয় পার্টি এখানে গঠনমূলক দায়িত্ব পালন করছে। অত্যন্ত গঠনমূলক আলোচনা করছে, গঠনমূলক সমালোচনা করছে।

মঙ্গলবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী একথা বলেন।

এর আগে রওশন এরশাদ তার বক্তব্যে সংসদে নিজেদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলে তাদের সম্মান ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

দলের তিন এমপিকে মন্ত্রিত্ব দিয়ে এখনও সরকারে ধরে রাখায় কিছুটা ক্ষোভও প্রকাশ করেছিলেন।

তবে প্রধানমন্ত্রী তার এক ঘণ্টার বক্তব্যে ওই বিষয়ে কোনও মন্তব্য করেননি। বরং সংসদে জাতীয় পার্টির ভূমিকার প্রশংসা করেন।

জাপার মন্ত্রীদের বাদ দিয়ে দিন: প্রধানমন্ত্রীকে রওশন

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ