শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

৫২-এর ভাষা শহিদদের স্মরণে আলোচনা সভা ও দু'আ মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

খেলাফতে ইসলামীর মহাসচিব ও ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান বলেছেন, ভন্ড পীর ও বেদআতিরা সমাজের জন্য ক্যানসার। এই ক্যানসার ছড়িয়ে পড়ছে দেশের আনাচে কানাচে। এতোদিন কৌশলে তারা সরলমনা মুসলমানদের ঈমান ছিনিয়ে নিত।

আর এখন সন্ত্রাসী কায়দায় হক্বপন্থী আলেম-উলামা ও কওমী মাদ্রসা পড়–য়া ছাত্রদের প্রাণও কেড়ে নিতে শুরু করেছে। গতকাল রাতে সিলেটের জৈন্তাপুরে ভন্ড আটরশি পীরের জঙ্গী মুরিদদের অতর্কিত হামলায় শহীদ হয়েছে মাদ্রাসা পড়–য়া দু’ ছাত্র। আহত হয়েছেন আরো অনেকে। এ ঘটনায় উত্তপ্ত পুরো দেশ।

তিনি বলেন, ভন্ড বিদআতিদের সহিংস তান্ডবের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। অন্যথায় ঈমান নিয়ে সমাজে বসবাস কষ্টসাধ্য হয়ে পড়বে। আজ মঙ্গলবার বিকেল ৪টায় পল্টনস্থ কার্যালয়ে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ আয়োজিত ৫২-এর ভাষা শহিদদের স্মরণে আলোচনা সভা ও দু'আ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মুহা.খোরশেদ আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মোঃ আবুল হাসিম শাহী, সাংগঠনিক সম্পাদক মুহিউদ্দিন, দপ্তর সম্পাদক ইলিয়াছ আহমদ, অন্যতম নেতা আরিফুর রহমান, ইরফান পাঠানসহ অন্যান্য নেতৃবন্দ।

মাওলানা ফজলুর রহমান আরো বলেন, মাতৃভাষার খোদার সেরা দান। ভাষা শহীদগণ দেশের অমূল্য সম্পদ। ১৯৫২ সালে তারা রাজপথে ভাষার জন্য রক্ত দিয়ে বিশ্বে এক অনন্য নজির স্থাপন করে গেছেন।

ছাত্রনেতা মোঃ খোরশেদ আলম বলেন, ২১ ফেব্রুয়ারী ভাষা দিবস আর্ন্তজাতিক স্বীকৃতি পেলেও আমাদের দেশে সরকারী-বেসরকারী অনেক অফিসেও বাংলা ভাষা উপেক্ষিত। আমরা রাষ্ট্রের সকল স্তরে বাংলা ভাষাকে দেখতে চাই। এটা এখন সময়ের দাবী।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ