শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কুমিল্লায় শিশুসহ নয় রোহিঙ্গা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার সদর দক্ষিণে পুরুষ, মহিলা ও শিশুসহ নয়জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে তাদেরকে আটক করে পুলিশ। আটককৃতদের মধ্যে একজন পুরুষ, চারজন মহিলা ও চারজন শিশু।

সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা নাজির উদ্দিন জানান, পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় অপেক্ষারত অবস্থায় রোহিঙ্গাদের আটক করে।

জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে থানায় আনা হয়েছে। কক্সবাজারের বালুখালি রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প থেকে তারা এসেছেন বলে জানায়।

অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন বলেন, জেলা প্রশাসকের মাধ্যমে পুলিশি পাহারায় আটক রোহিঙ্গাদের কক্সবাজার কতুপালং ক্যাম্পে পাঠানো হবে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ