শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ফরিদপুরে কার্টন ভর্তি নবজাতকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরে কাগজের কার্টনের ভেতর রাখা এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার সকাল সাতটার দিকে শহরের চরকমলাপুর এলাকা থেকে কার্টন ভর্তি শিশুটির লাশ উদ্ধার করা হয়।

পরে লাশটি আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে শহরের আলীপুর কবরস্থানে দাফন করা হয়।

জানা যায়, বুধবার সকালে চরকমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের বাড়ির সীমানা প্রাচীরের ওপর একটি কাগজের কার্টন রাখা  ছিলো।

উৎসুক লোকজন সেটি খুলে তার মধ্যে এক নবজাতকের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থার ওসি এএফ এম নাসিম জানান, অজ্ঞাত কেউ মৃত নবজাতক শিশুর মরদেহ কার্টনের মধ্যে ভরে সেখানে ফেলে রেখে যায়।

তিনি বলেন, কোনো ওয়ারিশ না পাওয়ায় আজ (বুধবার) দুপুরে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে শিশুটির মরদেহটি শহরের আলীপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

এসএস/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ