শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

মুন্সিগঞ্জে স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে কেরাত ও নাশীদ মাহফিল কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুন্সিগঞ্জ সিরাজদিখানের দক্ষিণপূর্ব অঞ্চলসমেত ইউনিয়ন রাজানগরের স্থলাভিষিক্ত মধুপুর গ্রামে স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক চমকপ্রদ কেরাত ও ইসলামী নাশীদ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

শুক্রবার (২মার্চ) স্বাধীনতার মাসে লখো শহীদের রক্তাক্ত স্মৃতি স্বরণে আল হামিদ সেবা সংস্থার উদ্যোগে বাইতুল আমান হাকিম মিয়া জামে মসজিদ কাছাকাছি মাঠে বাদ জুমা থেকে শুরু হবে অনুষ্ঠান।

এতে কুরআন তিলাওয়াত ও ইসলামি সঙ্গীত শ্রোতাদের পরিবেশন করা হবে বলে জানান আব্দুল্লাহ নোমান।

ঐতিহ্যবাহী মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে তিলাওয়াত করবেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারী হযরত মাওলানা লুৎফর রহমান, মনজুর আহমদ, আবু জাফর আল গিফারী এবং নাশীদ পরিবেশন করবেন আলোড়ন, স্বপ্নতরী ও দাবালনের শিল্পীরা।

অনুষ্ঠানে মাদরাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সীরাত ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় প্রথম স্থানকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

এ আয়োজনে সহযোগিতা করছেন, হযরত মাওলানা মুহাম্মাদুল্লাহ, আবদুল্লাহ নোমান, আসাদ, মিজানসহ আল হামিদ সেবা সংস্থার সকল শুভানুধ্যায়ী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ