শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

শহীদ মোজ্জাম্মেল আলী রহ. জানিয়ে গেল কওমী ছাত্রের পরিচয়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা হাসান জামিল

সিলেট হরিপুর আসলাম। উদ্দেশ্য হরিপুরবাসীর সাথে একাত্বতা ঘোষণা, শহীদের কবর যিয়ারাহ এবং দরবস্ত আলমানসুর মাদরাসার দোয়ার মাহফিলে অংশগ্রহণ।

আলহামদুলিল্লাহ সবই হল। মুজাহিদে মিল্লাত হযরত আব্দুল্লাহ হরিপুরী রহ. প্রতিষ্ঠিত হরিপুর মাদরাসার আসাতিযাদের থেকে পুরো ঘটনার বিবরণ শুনলাম।

টার্গেট আসলে ছাত্ররা ছিল না, টার্গেট ছিল মাদরাসার একজন মুহাদ্দিস। যিনি সে এলাকারই বাসিন্দা। হযরতের জোড়ালো ভূমিকার কারণে মুশরিক আটরশির মুরিদরা সুবিধে করতে পারছিল না।

ক'দিন আগে জনপ্রতিনিধিদের মাধ্যমে আপোষ হয়- কোন প্রোগ্রাম হলে স্থানীয় আলেমদের সাথে পরামর্শ করেই করতে হবে। সে হিসেবেই তারা হযরতকে দাওয়াত করে।

বিদআতি বক্তা যখন বলে, ‘আল্লাহর রাসূল বলেছেন انا نور من نور الله মানে আমি আল্লাহর নূর, তখন হযরত জানতে চান এটা হাদিসের কোথায় আছে? ব্যস শুরু হয় পূর্বপরিকল্পনামত উপর্যপূরী হামলা।

স্টেইজের নিচ থেকে বেরিয়ে আসে রড, লাঠি, দাসহ নানারকমের দেশীয় অস্ত্র।

নিজেদের উস্তাদকে আক্রান্ত হতে দেখে বসে থাকতে পারেনি ছাত্ররা। এ যেন ওহুদের ময়দান। আল্লাহর রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জন্য সাহাবায়ে কেরাম রা. যেমন মানব ঢাল তৈরি করেছিলেন, সাহাবাদের জীবন্ত নমূনা ওলামায়ে দেওবন্দের আদর্শের সৈনিক ছোট্ট ছোট্ট মাদরাসার ছাত্ররাও স্বীয় উস্তাদকে রক্ষায় তৈরি করেছিল মানব ঢাল।

শহীদ মোজ্জাম্মেল আলী রহ. নিজের শরীরটা পেতে দিয়েছিল শত্রুর আঘাত ঠেকাতে, নিজের প্রাণপ্রীয় উস্তাদকে বাঁচাতে। উস্তাদকে বাঁচিয়ে নিজে জান্নাতের মেহমান হয়েছে।

শহীদ মোজ্জাম্মেল আলী রহ. নিজের জীবন দিয়ে আমাদের পরিচয় তুলে ধরেছে। আমরা শিক্ষকের শার্ট ছিঁড়ি না, কলার চেপে ধরি না; আলহামদুলিল্লাহ।

আমাদের এ ঘটনাগুলো স্যার জাফর ইকবালদের আফসোস বাড়াতেই থাকবে... رضينا قسمة الجبار فينا؛ لنا علم وللاعداء مال

শত্রু পেল সম্পদের পাহাড় আমরা ইলমে ধন্য, আহা-এর স্বাদ যদি বুঝতে, বুঝতে সম্পদ গৌন!

লেখক: আলেম, মুহতামিম, খতিব এবং ওয়ায়েজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ