মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

টুকরি মাথায় রাস্তার কাজে উপজেলা চেয়ারম্যান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টুকরি মাথায় নিয়ে রাস্তায় মাটি কাটার কাজে শ্রমিকদের সাহায্য করছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী (বীরপ্রতীক)।

শুক্রবার বিকাল থেকে এমনই ক্যাপশনসহ একটি ছবি ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

জানা যায়, শুক্রবার দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের বাগরা গ্রামের একটি রাস্তায় মাথায় টুকরি নিয়ে অধ্যক্ষ ইদ্রিস আলীর মাটি কাটার ছবি ফেসবুকে পোস্ট করেন দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক। এরপর ছবিটি ভাইরাল হয়ে যায়।

ছবিতে দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা সৌদি প্রবাসী আফরাজ আহমদ গয়াছ নামের একজন মন্তব্য করেন, আমরা দোয়ারা বাজারবাসী গর্বিত উনার মত একজন সৎ দক্ষ রাজনীতিবীদ ও শিক্ষাবিদ পেয়ে। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মহান স্বাধীনতা যুদ্ধে তিনি নিজের জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করে এখনো তিনি সমাজের স্বার্থে কাজ করছেন।

ফজলুল হক নামের এক ব্যাক্তি লেখেন, 'বীরপ্রতীক আবারও বীরের বেশে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে ইদ্রিস আলী, বীরপ্রতীক, উপজেলা চেয়ারম্যান দোয়ারাবাজার।'

সাদিকুর রহমান নামের আরেকজন মন্তব্য করেন, মাটি মাথায় উনি কোনো সাধারণ লোক নন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য নিজেই সাধারণ মানুষের সাথে মাথায় মাটি নিয়ে রাস্তা নির্মাণ কাজে সাহায্য করছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী স্যার।

এভাবেই মূহূর্তের মধ্যে মন্তব্য আর শেয়ারে ভাইরাল হয় ছবিটি।

ছবির ব্যাপারে অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক বলেন, রাস্তা নির্মাণে শ্রমিক ও এলাকাবাসী কাজ করছেন তাদের উৎসাহ যোগাতে আমি নিজেও কাজে সাহায্য করি। আমরা জনপ্রতিনিধি, আমাদের জনগণের জন্য কাজ করে যেতে হবে। সে যেটাই হোক না কেন। শ্রমিকদের সঙ্গে কাজ করলে তারা উৎসাহ পায়।

তিনি বলেন, এসি গাড়ি, এসি বাড়ি নয় সবসময় মেহনতি মানুষের সাথে মিশে থাকতেই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ