শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

অর্ধশতাধিক মাদরাসার শিক্ষক ও ছাত্রদের মাঝে অার্থিক অনুদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমদাদ ফয়েজী: ওসমানীনগর ইসলামিক এডুকেসন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ. কে. 'র পক্ষ থেকে শুক্রবার (২ মার্চ) বিকাল ৩ টায় সিলেটের ওসমানীনগর উপজেলার জামেয়া উসমানিয়া ইসলামিয়া কাজিরগাঁও মহিলা মাদরাসায় উপজেলার অর্ধশতাধিক কওমি মাদরাসার শিক্ষক ও ছাত্রদের মাঝে অার্থিক অনুদান প্রদান করা হয়।

ট্রাস্টের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মাওলানা মামনূন মহিউদ্দীনের সভাপতিত্বে এবং মাওলানা শাহিনুল হক ও মাওলানা সাইফুল আলমের যৌথ পরিচালনায় অনুদান প্রদান অনুষ্ঠানে কালামে পাক থেকে তেলাওয়াত করেন গলমুকাপন মাদরাসার ছাত্র হাফিজ উসামা আজফার, ইসলামী সঙ্গীত পরিবেশন করেন জালালপুুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র ইমরান আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস মাওলানা মুখলিসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া উসমানিয়া ইসলামিয়া কাজিরগাঁও মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা হুসাইন আহমদ, বিশিষ্ট সমাজসেবক মাওলানা মুখতার হুসাইন, মুফতী জয়নাল আবেদীন।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জামেয়া মোহাম্মদিয়া বিশ্বনাথ মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা শায়খ হাবিবুর রহমান, ফুরকানিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আহমদ আলী, ফাতেমাতুজ জাহরা জামতলা মহিলা মাদরাসার শিক্ষাসচিব মাওলানা আব্দুল মুক্তাদির, মুসলিম হেলপ বাংলাদেশের অফিস সম্পাদক মাওলানা সাইফুদ্দীন মাজমূন, কাদিপুর মাদরাসার শিক্ষাসচিব মাওলানা আব্দুস সালাম, আল-আজহার মাদরাসা ঢাকা 'র লেকচারার মুহাম্মদ সালমান আহমদ, দাওয়াহ এন্ড তাকওয়া ল্যাংগুয়েজ গোয়ালাবাজার এর পরিচালক মুফতী মিনহাজ উদ্দীন মিলাদ প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ