শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ফের বান্দরবান সীমান্তে মিয়ানমার সেনাদের অবস্থান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ রোববার বান্দরবানের তুমব্রু সীমান্তে ফের অবস্থান নিয়েছে মিয়ানমারের সেনাবাহিনীর সদস্যরা।  সকালে ৭টি ট্রাকে করে সেনা সদস্যরা তুমব্রু সীমান্তের জিরো লাইনের কাঁটাতারের বেড়ার কাছে অবস্থান নেয়।

শুক্রবারে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের পর কাঁটাতারের বেড়ার কাছ থেকে মিয়ানমার তাদের সেনাবাহিনীকে সরিয়ে নেয়। কিন্তু রোববার থেকে সেখানে ফের সেনা সদস্যদের পাহারা দিতে দেখা যায়। এতে জিরো লাইনে অবস্থান নেয়া রোহিঙ্গাদের মধ্যে নতুন করে উৎকণ্ঠা দেখা দিয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য দিল মোহাম্মদ জানান, শুক্রবারের পর থেকে সীমান্তের কাঁটাতারের কাছে সে দেশে সেনা সদস্যদের দেখা যায়নি। কিন্তু রোববার সকাল থেকে বেশ কয়েকটি ট্রাকে করে এসে শতাধিক সেনা সদস্য অবস্থান নিয়েছে।

কক্সবাজার বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল হাসান খান বলেন, সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে বিজিবি। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত।

বিজিবির পক্ষ হতে সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ