রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোমবার ভোর রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার মাদারপুর গ্রামে  গরুচোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা।

নিহত একজনের নাম রাজু। তার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলা ভানুরকান্দা গ্রামে। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।

পীরগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদারপুর গ্রামে ভোরে ৪ থেকে ৫ জনের একটি দল পিকআপভ্যান নিয়ে গরু চুরি করতে আসে। সেসময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে দুইজনকে আটক করে। পরে বিক্ষুব্ধ জনতা দুজনকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রামনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান সাদেকুল ইসলাম বলেন, গত এক মাসে আমার ইউনিয়নে ১৫৫টি গরু চুরি হয়েছে। স্থানীয়রা থানায় মামলা করলেও একজন চোরকেও আটক করতে পারেনি পুলিশ। তাই গরু রক্ষায় কৃষকরা রাত জেগে গোয়াল ঘর পাহারা দিচ্ছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ